ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার, জেলহাজতে প্রেরণ; পরিবারের অভিযোগ হয়রানির

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৭ Time View
১৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, রাফিন তালুকদার উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতিয়া গ্রামের মো. সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে এবং সরকারি বরিশাল কলেজের ডিগ্রির শেষ বর্ষের শিক্ষার্থী। পরিবারের দাবি, মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি বাড়িতে এসেছিলেন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার হওয়া রাফিন তালুকদার বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এবং তিনি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।
অন্যদিকে, রাফিন তালুকদারের পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে হয়রানিমূলকভাবে আটক করা হয়েছে। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় ৪ মাদক কারবারি গ্রেফতার

বাবুগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার, জেলহাজতে প্রেরণ; পরিবারের অভিযোগ হয়রানির

Update Time : ০৩:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬