ঢাকা ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় অস্ত্রসহ বরিশালের শীর্ষ সন্ত্রাসী কালা মাসুদ গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৩০ Time View
৫৬

নিজস্ব প্রতিবেদক : ৩০টির অধিক মামলার আসামি বরিশালের শীর্ষ সন্ত্রাসী আকাশ হাওলাদার মাসুদ ওরফে কালা মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বরিশাল সদর চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে। বরিশাল কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম তথ্যের নিশ্চিত করে বলেন, কালা মাসুদ একজন শীর্ষ সন্ত্রাসী। সে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই, মাদকসহ বিভিন্ন আইনে ৩০টির অধিক মামলা রয়েছে।

ওসি আরও বলেন, কালা মাসুদ দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সম্প্রতি তার বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় আরও একটি মামলা হয়েছে। সেই মামলার সূত্রধরে পুলিশের দুটি টিম বুধবার দিনভর নগরীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। এরমধ্যে একটি টিম চরমোনাইতে তার নিজ বাড়ি এলাকায় অবস্থান করছিল। পরে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সে বাড়িতে প্রবেশ করতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।  এ সময় তার বসত ঘরের টিনের চালায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ধারালো অস্ত্র রামদা, চাপাতি, লোহার রড, পাইপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লালমোহনে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, ছাত্রদল নেতা বহিষ্কার

দেশীয় অস্ত্রসহ বরিশালের শীর্ষ সন্ত্রাসী কালা মাসুদ গ্রেপ্তার

Update Time : ০৪:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬