ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ, ১২ ঘণ্টা পর মিলল লাশ

  • Reporter Name
  • Update Time : ১১:২২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৩৮ Time View
৬৭

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলায় বজ্রপাতে ট্রলার থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত অপু সিকদার (৩৮) উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের বাবুল সিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে সিমেন্টবোঝাই একটি ট্রলার নিয়ে চারজন শ্রমিক হিজলার হরিনাথপুরের উদ্দেশে রওনা হন। ট্রলারটি মেঘনা নদীর দুর্গাপুর এলাকায় পৌঁছালে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় ট্রলারে বজ্রপাত হলে অপু সিকদার নদীতে পড়ে নিখোঁজ হন।

এ ঘটনায় ট্রলারে থাকা আলমগীর হোসেন (৩০) ও সিদ্দিক মাঝি (৪৫) আহত হন। পরে তাদের উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হিজলা নৌ-পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, রাতভর অনুসন্ধানের পর রবিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

হিজলায় বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ, ১২ ঘণ্টা পর মিলল লাশ

Update Time : ১১:২২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬