ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৮ Time View
১৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: দেশব্যাপী পাঁচ বছর মেয়াদি ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ ও ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের আয়োজনে বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা বেগম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, আসমা আকতার, তাহমিনা আক্তার, ঐশী তাবাসসুম, মো.দেলোয়ার হোসেনসহ বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক,  সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যত্ন নেওয়ার আহ্বান জানান তারা।
পরে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঝালকাঠিতে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ ২৫ জনের ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল

বাবুগঞ্জে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত

Update Time : ১২:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬