ঢাকা ১১:২০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন হাইকোর্টের আরও এক বিচারপতি

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৮ Time View
১৪৯

ডেস্ক সংবাদ : বিচারপতি মামনুন রহমানের পর এবার পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে তার পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান গত ২ ফেব্রুয়ারি ই-মেইলে প্রেরিত পত্রের মাধ্যমে এবং বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি স্বহস্তে নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতোমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসে। জানা যায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (সম্মান) ও এলএল.এম ডিগ্রি অর্জনের পর ২০০৪ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান মামনুন রহমান। পরবর্তীতে ২০০৬ সালের ২৩ আগস্ট স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল। বাধ্যতামূলক অবসর বা স্বেচ্ছায় পদত্যাগের ফলে বর্তমানে তাদের মধ্যে ৯ জন দায়িত্বে নেই। বাকি ৩ জন বিচারপতি পদে থাকলেও তারা বিচারিক কাজে নিয়োজিত নেই। এর বাইরেও হাইকোর্ট বিভাগের ২ বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের মধ্যে বিচারপতি মামনুন রহমান একজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

পদত্যাগ করেছেন হাইকোর্টের আরও এক বিচারপতি

Update Time : ০৯:৩৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬