ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৫৭ Time View
২৪২

নিজস্ব প্রতিবেদক, ভোলা: জেলার মনপুরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ স্বপন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার রাত সোয়া ৯টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার মনপুরা থানাধীন কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজারে গত ২১ জুলাই রাত ১১টা হতে ২২ জুলাই দুপুর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে ডাকাত স্বপন বাহিনীর প্রধান স্বপনকে আটক করা হয়।

এসময়, তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ডাকাত স্বপন (৫০) ভোলার মনপুরা থানার হাজির হাট এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে  ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।

উল্লেখ্য, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

জব্দ আলামত ও আটক ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক

Update Time : ০৪:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬