
নিজস্ব প্রতিবেদক | কাশিমপুর, গাজীপুর।। কাশিমপুর থানা এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।
এ লক্ষ্যে কাশিমপুর প্রেসক্লাব ও কাশিমপুর থানা প্রেসক্লাবের সকল সম্মানিত সাংবাদিকদের নিজ নিজ গণমাধ্যমে বিষয়টি প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
জানানো হয়েছে, থানা এলাকায় চলাচলকারী যেসব যানবাহনের বৈধ কাগজপত্র নেই, চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই অথবা মোটরসাইকেল চালক ও আরোহীরা হেলমেট ব্যবহার করছেন না, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অবৈধ সুপারিশ গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, আইন সবার জন্য সমান এবং জনস্বার্থে আইন যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকল চালক ও সাধারণ জনগণকে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার এবং মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান করার আহ্বান জানানো হয়েছে।
Reporter Name 























