ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জামায়াত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে বিজয়ী বিএনপির প্রার্থী আবুল হোসেন খান

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৭ Time View
৮৮

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির প্রার্থী আবুল হোসেন খান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদারের বাসায় ফুলের মালা ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার বাদ জুম্মা বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদারের বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল সংলগ্ন বাসভবনে যান। এসময় তাঁরা একে অপরকে মিষ্টিমুখ করান ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

নবনির্বাচিত এমপি আবুল হোসেন খান বাকেরগঞ্জ উপজেলার উন্নয়ন ও দায়িত্ব পালনে তার সহযোগিতা কামনা করেন। এ সময় মাওলানা মাহমুদুন্নবী তালুকদার চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাকেরগঞ্জ গড়তে তাকে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম দুলাল উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লালমোহনে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, ছাত্রদল নেতা বহিষ্কার

বাকেরগঞ্জে জামায়াত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে বিজয়ী বিএনপির প্রার্থী আবুল হোসেন খান

Update Time : ০৩:৩৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬