ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৫৬ Time View
১০৭

এম.কে. রানাঃ ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) সকালে বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইতি চক্রবর্তী বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চার যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত

Update Time : ০৭:৩৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬