
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা পরিবারের বসতবাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে। ৩০ জুলাই সোয়া ১২ টার দিকে উজিরপুর পৌরসভা ৯ নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা এস,এম জয়নুল আবেদীন এর বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা এস,এম জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান,আমার সাথে একই এলাকার মোস্তাফিজুর রহমান হাওলাদারের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এরই প্রেক্ষিতে ৩০ জুলাই দুপুরে মোস্তাফিজুর রহমান হাওলাদার ও তার ছেলে আব্দুল্লাহ হাওলাদার এবং একই এলাকার জাবের হাওলাদার,ইব্রাহিম হাওলাদার,জাকারিয়া ফকিরসক অজ্ঞাত ৪/৫ জন মিলে বসতবাড়িতে ঢুকে প্রকাশ্যে আমার স্ব-পরিবারকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।
এসময় আমার স্ত্রী মরিয়ম বেগম প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমার স্ত্রীর উপর হামলা চালায় এবং বসতঘরের উপর ইটপাটকেল ছুঁড়ে। ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলে হামলাকারীরা পরবর্তীতে খুন জখম করার হুমকি দিয়ে সটকে পড়ে। বসতবাড়িতে হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধা এস,এম জয়নুল আবেদীন বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই হামলাকারীদের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃ-পক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন মুক্তিযোদ্ধা পরিবার।
Reporter Name 
















