ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবী বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ১১ Time View
২৬

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ালে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সমন্বয় করা হয়নি, অথচ এ সময়ে মূল্যস্ফীতি বেড়েছে। ফলে তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং ব্যয় সামলাতে অনেকেরই সমস্যা হচ্ছে।

তিনি বলেন, “স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে, তখন দুর্নীতির প্রবণতা বাড়ে। বেতন বাড়লে আয় বাড়বে, জীবনযাত্রার মান উন্নত হবে—তাতে দুর্নীতি কমবে বলে আমরা আশা করি।”

অর্থমন্ত্রী আরও জানান, গত ১১ বছরে নতুন কোনো পে-স্কেল ঘোষণা হয়নি। এ সময়ে বেসরকারি খাতে মূল্যস্ফীতির সঙ্গে বেতন বাড়লেও সরকারি খাতে সেই সমন্বয় হয়নি।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ মন্ত্রিপরিষদের একাধিক সদস্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরুর প্রথম বাজেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঝালকাঠিতে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ ২৫ জনের ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল

সরকারি চাকরিজীবী বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

Update Time : ১০:৪৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬