ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন গোবিন্দ!

  • Reporter Name
  • Update Time : ০৫:১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ০ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দর হাস্যরসাত্মক অভিনয়ে মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শক। তবে পর্দার আড়ালে তার জীবনেও এসেছে কঠিন সময়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মায়ের মৃত্যুর পর নিজের মানসিক বিপর্যয়ের সেই অধ্যায়ের কথা জানিয়েছেন এই অভিনেতা।

গোবিন্দ জানান, মাকে হারানোর পর তিনি গভীর মানসিক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছিলেন। সেই সময় জীবন নিয়ে চরম হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছিল যে নিজের জীবন নিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি চলে গিয়েছিলেন অভিনেতা।

সেই সময়ের কথা বলতে গিয়ে গোবিন্দ জানান, মায়ের মৃত্যুর পর তার মনে হয়েছিল জীবনের সবকিছু যেন শেষ হয়ে গেছে। তবে শেষ পর্যন্ত একজন পুরোহিতের হস্তক্ষেপে তিনি বিপদ থেকে ফিরে আসেন। ওই ব্যক্তি তাকে নিজের সন্তানদের কথা মনে করিয়ে দিয়ে জীবনের প্রতি নতুন করে ভাবতে সাহায্য করেন।

গোবিন্দর ভাষ্য, সেই ঘটনার পর তিনি উপলব্ধি করেন, সন্তানদের জন্য হলেও তাকে বেঁচে থাকতে হবে। কঠিন সেই সময় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার প্রায় ১৫ দিন সময় লেগেছিল।

অভিনেতার মতে, বাইরে থেকে ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা মনে হলেও তিনি নিজে বিষয়টিকে সেভাবে দেখেন না। বরং জীবনের কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথাই তুলে ধরেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন গোবিন্দ!

Update Time : ০৫:১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬