ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিয়ে তোলপাড়

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিবেদক : ভোলার দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আবু শাহাদ নামে ৬ বছর বয়সের সেই মৃত শিশুটি হচ্ছে ওই এলাকার বাসিন্দা মোসলে উদ্দিনের ছেলে।  পরিবারও স্থানীয়দের থেকে জানা যায়, শুক্রবার (২৬ জুন) বিকেলে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। স্থানীয় লোকজন বাড়ির পুকুর থেকে তাকে মৃত উদ্ধার করে।

জানাযায়, পুকুর থেকে উদ্ধারকৃত শিশুটির মুখে আঘাতের চিহ্ন থাকায় তার পরিবার ও   স্থানীয়দের মধ্যে মৃত্যু নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। শিশুটির মা কহিনুর বেগম বলেন , শিশুটি  খেলছিলো।

এসময় একই গ্রামের রাকিব তার ছেলেকে ধাওয়া দেয়। পরে তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করলে তার মুখে আঘাতের চিহ্ন পাওয়া যায়।  এ ঘটনায় ওই বাড়িতে বাবা- মা ও স্বজনদের  হৃদয়বিদারক আহাজারিতে পুরো এলাকায় শোকের  ছায়া নেমে আসে ।

দৌলতখান থানা অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম আমার দেশকে জানান, লাশ  পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও  প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে পাট উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিয়ে তোলপাড়

Update Time : ০১:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬