ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগের মন্ত্রী এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে : মাসুদ সাঈদী

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ০ Time View

নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগ কি চিজ ওদের মন্ত্রী এমপিদের সঙ্গে রাস্তা নামেও মামলা হয়েছে। আমার যতটুকু যোগ্যতা আছে আমি সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি।

এই অঞ্চলের রাস্তাঘাট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করেছি, কথা বলেছি। নাজিরপুর টু বৈঠাঘাটা রাস্তা নিয়ে আমি প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করেছি বরাদ্দ চেয়েছি। এই রাস্তাটির কারণে এই অঞ্চলের মানুষের যে কষ্ট আমি প্রধানমন্ত্রীকে বিনয়ের সহিত বলেছি আমার রাস্তাটি দ্রুত সংস্কার করে দেন। আপনারা সবাই জানেন রাস্তাটির নামে মামলা চলমান। এই রাস্তার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে বরাদ্দ দেয়া যাবে না বললেন প্রধানমন্ত্রী। আমি বললাম সেই কবে নিষ্পত্তি হবে, কবে চার্জসিট দেবে দুদক সেই পর্যন্ত তো জনগণকে কষ্ট দেয়া যাবে না।

শুক্রবার (২৬ জুন) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাদারবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। এসময় তিনি বলেন, আমি আশা করছি দ্রুত টাকা বরাদ্দ দেয়া হবে ইতিমধ্যে একটি কমিটি গঠন হয়েছে স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী কে নিয়ে। খুব শীঘ্রই প্রতিমন্ত্রীকে পিরোজপুর নিয়ে আসব এবং তাকে দিয়ে টাকা বরাদ্দ করাবো।

মাসুদ সাঈদী বলেন, আপনাদের সকলের সামনে বলছি আমার সামনে ক্যামেরা আছে তারপরও বলছি। আমরা যারা বিরোধী মতের বিরোধীদলের আমাদের মূল বন্টন থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের চারটি বরাদ্দের দুটি বরাদ্দ দেয়া হয়েছে। যেখানে মাত্র আট-লাখ দশ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।  যেখানে মূল বরাদ্দ ছিল প্রায় এক কোটি টাকা। বাকি দুটি বরাদ্দ থেকে আমাদেরকে একটি বরাদ্দ দেয়া হয়নি। ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সুন্দর একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সন্তানেরা জীবন দিয়েছে। যে সুষম বাংলাদেশ বন্টনের জন্য আমাদের সন্তানেরা জীবন দিল। এই জীবন দেওয়ার আর কি দরকার ছিল। সেই একই ধারাবাহিকতায় যদি রাষ্ট্র চলে তাহলে আমাদের জীবন দেওয়া,  রক্ত দেওয়া, সংগ্রাম করা, আন্দোলন করার কি দরকার ছিল।

আমরা আশা করি সরকারের বোধদয় হবে এবং অতীতের সরকার থেকে শিক্ষা নিবে। এবং সেই শিক্ষা থেকে অতি দরিদ্র এলাকা এবং বাংলাদেশের অংশ হিসেবে বরাদ্দ দিবে। আমরা এই এলাকার নাগরিক, এই এলাকার বাসিন্দা,  আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশী এই হিসেবে আমাদের বরাদ্দ দিবে। একাই দিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক সহ  উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে পাট উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আ’লীগের মন্ত্রী এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে : মাসুদ সাঈদী

Update Time : ০১:০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬