ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় ইয়াবা সেবনকালে ভিডিওতে ধরা খেলেন মৎস্যজীবী দল নেতা

  • Reporter Name
  • Update Time : ০৩:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫০ Time View
৮৪

নিজস্ব প্রতিবেদক : কুয়াকাটায় পৌর মৎস্যজীবী দলের এক নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালেহ ইয়াবা সেবন করছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, আবু সালেহ দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত বলে এলাকাবাসীর এন্তার অভিযোগ রয়েছে। এর আগেও তিনি পর্যটককে মারধর করে হোটেল থেকে টাকা ছিনিয়ে নিয়েছেন। এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সবশেষ সোমবার (৯ মার্চ) সকালে কুয়াকাটার আবাসিক হোটেল বেঙ্গল গেস্ট হাউসের একটি কক্ষে ইয়াবা সেবনের সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মহিপুর থানা পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই আবু সালেহ হোটেল থেকে সটকে পড়েন।

কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আলী হায়দার শেখ জানান, হোটেল বেঙ্গল গেস্ট হাউসে বিভিন্ন সময় নারী ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে আবু সালেহর বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে তাকে হাতেনাতে ধরতে তিনি হোটেলে যান। এ সময় আবু সালেহ আগাছোলা অবস্থায় তাকে ধাক্কা দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত হোসেন বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ হোটেল বেঙ্গল গেস্ট হাউসে অভিযান চালায়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া হোটেলের দুটি আলাদা কক্ষ থেকে এক ছেলে ও এক মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এ বিষয়ে কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালেহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

কুয়াকাটায় ইয়াবা সেবনকালে ভিডিওতে ধরা খেলেন মৎস্যজীবী দল নেতা

Update Time : ০৩:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬