ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পুনঃ ফল প্রকাশ

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৭৩ Time View
১২১

নিজস্ব প্রতিবেদক : জেলার মনপুরা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের ফলাফল সংশোধন করে পুনঃপ্রকাশ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে (১০ আগস্ট) প্রকাশিত তালিকায় থাকা করণিক ভুল সংশোধন করে নির্বাচিত, সংরক্ষিত (রিজার্ভ) ও অপেক্ষমাণ প্রার্থীদের সমন্বয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা স্বাক্ষরিত পুনঃবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেয়া বৈধ প্রার্থীদের ফলাফলের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। সমাজসেবা অধিদফতর নির্ধারিত ইউনিয়নভিত্তিক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের সঠিক সংখ্যার ভিত্তিতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সমন্বিত সিদ্ধান্তে সংশোধিত ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত স্বেচ্ছাসেবীদের নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী। ফ্যামিলি কার্ডের থানা তথ্যভান্ডার তৈরির জরিপে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কার্যক্রম চলাকালীন পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।

স্বেচ্ছাসেবীদের সংগৃহীত পরিবারের তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে। কোনো সনদ, জাতীয় পরিচয়পত্র, বয়স বা ফৌজদারি মামলা-সংক্রান্ত তথ্য মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে মনোনয়ন বাতিলের পাশাপাশি সম্মানী বাজেয়াপ্ত এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জরিপ শেষে সরকারি ডিভাইস ও অন্যান্য সরঞ্জাম ফেরত দেয়াও বাধ্যতামূলক করা হয়েছে। ডিভাইস নষ্ট, হারানো বা চুরি হলে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।

নির্বাচিতদের প্রতিদিন ৮ ঘণ্টা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করতে হবে। দুর্গম ও চরাঞ্চলেও দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে। কোনো ইউনিয়ন বা নির্দিষ্ট এলাকায় পছন্দমতো দায়িত্ব পালনের সুযোগ থাকবে না। চরাঞ্চলে দায়িত্ব পালনে অপারগ হলে মনোনয়ন বাতিল করে সংরক্ষিত তালিকা থেকে অন্য প্রার্থীকে দায়িত্ব দেয়ার কথা জানানো হয়েছে।

এ ছাড়া মূল ও সংরক্ষিত তালিকায় থাকা সব প্রার্থীকে বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশ নিতে হবে। প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

জরিপ চলাকালে কোনো পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়ার প্রতিশ্রুতি, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা তথ্য প্রদান কিংবা আর্থিক বা অনৈতিক সুবিধা দাবি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এসব বিষয়ে অভিযোগ পাওয়া গেলে মনোনয়ন বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেয়ারও সতর্কতা দেয়া হয়েছে।

পুনঃবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকায় নাম থাকা নিয়োগের নিশ্চয়তা নয়। প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তে অপেক্ষমাণ প্রার্থীদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। একই সঙ্গে মাঠপর্যায়ের নিয়োগসংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা উপজেলা কমিটির হাতে সংরক্ষিত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ভোলায় ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পুনঃ ফল প্রকাশ

Update Time : ০১:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬