ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র মাহে রমজান আমাদের অন্তর পরিশুদ্ধ করার শিক্ষা নিয়ে এসেছে -ছারছীনার পীর

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৯৪ Time View
১৫১

নিজস্ব প্রতিবেদক: মুমিন বান্দার জীবনে খোদাভীতি তথা তাকওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। আমরা যাই করি না কেন সর্ব বিষয়ে আল্লাহ অবগত রয়েছেন। বান্দাহ যেখানেই যে অবস্থাতে থাকুক আল্লাহ রাব্বুল আলামীন তাঁর নিকট সর্বাবস্থায় উপস্থিত। সুতরাং আল্লাহর উপস্থিতিতে বান্দাহ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে পাপাচারে লিপ্ত হবে এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আর হৃদয়ে আল্লাহর এই ভয়কে কেন্দ্র করে নিজের খালেছ অন্তর তৈরি করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামীনের নিকট আমার জীবন, আমার মৃত্যু আমার কর্ম সম্পর্কে জবাবদিহি করতে হবে। কাজেই আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম বাস্তবায়ন এবং নিষিদ্ধকর্মগুলি থেকে নিজেকে বিরত রাখা আমাদের একান্ত কর্তব্য।

পবিত্র মাহে রমজান আমাদের অন্তর পরিশুদ্ধ করার শিক্ষা নিয়ে এসেছে। রমজানের রোজা শুধুমাত্র খাদ্যদ্রব্য ও পানাহার ও সাহাওয়াত পরিহারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ বৈধ বিষয়ে সম্মুখে থাকা সত্ত্বেও নিজেকে সংবরণ করার মানসিকতা তৈরি করার জন্য মানুষকে প্রশিক্ষণের অবলম্বন হচ্ছে এই সিয়াম সাধনা। আত্মগরিমা, অহংকার, লোভ-লালসা, পরশ্রীকাতরতা এ ধরনের আখলাক তথা চরিত্র থেকে নিজেকে সারাটা বছর বিরত রাখাটাই রমজানের শিক্ষা হওয়া উচিত। আমাদেরকে এই শিক্ষা বাস্তবায়ন করার মাধ্যমে রমজানের হক আদায় করতে হবে।

মনে রাখতে হবে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর অনুসারী। সম্মুখে ইসলামের লেবাস দেখলেই সেই দিকে ধাবিত হওয়া যাবেনা। কে প্রকৃত
ইসলামের স্বার্থে নিজেকে নিয়োজিত করছে আর কে ইসলামকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছে সেটা আমাদেরকে অবশ্যই উপলব্ধি করতে হবে এবং নিজের অবস্থানকে স্পষ্ট রাখতে হবে। বিভিন্ন ক্ষেত্রে আকিদা বিরোধীদের চক্রান্ত দখলদারিত্ব বর্তমান সময়ে সীমা অতিক্রম করেছে। তাই সর্বাবস্থায় আমাদেরকে সতর্ক থাকতে হবে।

ঢাকা মহাখালী টিবি গেটস্থ মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ইউনাইটেড ঢাকা শাখার উদ্যেগে আয়োজিত
ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

ইফতার মাহফিলে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ আলী আকবর এর সঞ্চালনায় আলোচনা করেন, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব মাওলানা এ. এম. এম বাহাউদ্দীন, মহাসচিব অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজী প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

পবিত্র মাহে রমজান আমাদের অন্তর পরিশুদ্ধ করার শিক্ষা নিয়ে এসেছে -ছারছীনার পীর

Update Time : ০৫:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬