ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৪২ Time View
৭০

নিজস্ব প্রতিবেদক : জেলার দেবীগঞ্জে আজ স্কুলে এসে হঠাৎ লুটিয়ে পড়ে অনুপমা রায় (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার পৌর এলাকার দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত অনুপমা রায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা বানিয়া পাড়া এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও অনুপমা বাইসাইকেলে করে বাসা থেকে স্কুলে আসে। বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে সাইকেল গ্যারেজে রাখার পরপরই সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, সকালে অনুপমা স্কুলে এসে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যায়। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

স্কুলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

Update Time : ০৩:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬