ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূলের ১১৫ ভোটকেন্দ্রে কোস্ট গার্ডের ড্রোন ও গোয়েন্দা নজরদারি

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৩ Time View
২১৭

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপকূলীয় পাঁচ জেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর ১১৫টি ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার দৌলতখান উপজেলার আবি আব্দুল্লাহ কলেজে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৮ জানুয়ারি থেকে মাঠে নেমেছে কোস্ট গার্ড। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিন তারা উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবে।

জোনাল কমান্ডার জানান, ভোলা সদর, দৌলতখান, চরফ্যাশন, হাতিয়া, রাঙ্গাবালী ও রামগতিসহ মোট ১১টি উপজেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি ড্রোন এবং বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। যেকোনো ধরনের সহিংসতা দমনে এবং ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে বাহিনীটি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আয়োজনে একটি গণভোটও অনুষ্ঠিত হবে। একটি সমৃদ্ধ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমাল রক্ষা এবং একটি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে তারা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

উপকূলের ১১৫ ভোটকেন্দ্রে কোস্ট গার্ডের ড্রোন ও গোয়েন্দা নজরদারি

Update Time : ১১:৪০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬