ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল–শিবিরের সংঘর্ষ

  • Reporter Name
  • Update Time : ০১:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৬৩ Time View
১৯০

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের নেতা–কর্মীদের সংঘর্ষ চলছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়।

সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ছাত্রদল ও শিবিরের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। সেখানে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

এর পরপর থেকে আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। বেলা তিনটার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ছাত্রদল মাদ্রাসার বাইরে এবং শিবিরের নেতাকর্মীরা মাদ্রাসার ভিতরে অবস্থান নিয়ে থাকেন। বিকেল সোয়া ৫টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল–শিবিরের সংঘর্ষ

Update Time : ০১:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬