ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু, খামারির ৮ লাখ টাকার ক্ষতি

  • Reporter Name
  • Update Time : ১১:৪৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ২৩ Time View
৪১

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলায় গোয়াল ঘরে বজ্রপাতে এক ক্ষুদ্র খামার মালিকের ৫টি গরু মারা গেছে। গত রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড কোলচর গুচ্ছ গ্রামের সাহাব আলী মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। গভীর রাতে হঠাৎ বজ্রপাতে গোয়ালে রাখা ৮টি গরুর মধ্যে ৫টি তাৎক্ষণিক মারা যায় এবং ৩টি গরু আহত হয়। এতে সাহেব আলী মাঝির প্রায় ৮লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সাহাব আলী মাঝি জানান, রোববার রাত ১১টার দিকে গোয়ালে রাখা গরুর পরিচর্যা করে ঘুমাতে যান তিনি। রাত সাড়ে ১১টার দিকে পর পর বজ্রপাত শুরু হয়। রাত পৌনে ১২টার দিকে গোয়াল ঘরের কাছে একটি বজ্রপাত পড়ে। এতে ঘরটি পুড়ে যায় এবং ৫টি গরু তাৎক্ষণিক মারা যায়। গোয়াল ঘরে আগুন দেখে বাইরে গিয়ে তিনি ৫টি মৃত গরু দেখতে পান। পরে আহত গরুগুলো পাশে সরিয়ে নেন।

সাহাব আলী মাঝি আরও বলেন, কোরবানী উপলক্ষ্যে স্থানীয় কয়েকটি বাজারে গরু বিক্রির জন্য নিয়েছিলেন। দাম কিছুটা কম বলায় বাড়িতে ফিরিয়ে নিয়েছেন। আজ সোমবার মুলাদী বন্দরের বড় গরুর হাটে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু গভীর রাতে বজ্রপাতে সবকিছু শেষ হয়ে গেছে। মারা যাওয়া ৫টি গরুর দাম প্রায় ৮ লাখ টাকার।  হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, বজ্রপাতে এক খামারীর ৫টি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্থ ব্যক্তি আবেদন করলে সরকারি বরাদ্দ পেলে তাকে সহযোগিতা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

হিজলায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু, খামারির ৮ লাখ টাকার ক্ষতি

Update Time : ১১:৪৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬