ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশ সেরা পটুয়াখালী

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ০ Time View

নিজস্ব প্রতিবেদক : জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে সারাদেশের মধ্যে সেরা হয়েছে পটুয়াখালী জেলা। উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে একই জেলার গলাচিপা উপজেলা।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) ও বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার এ তথ্য বাসস’কে নিশ্চিত করেছে।

জুলাই মাসে পটুয়াখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সম্মিলিতভাবে রেকর্ড করা হয়েছে ১১৩ দশমিক ৯ শতাংশ। জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ২ হাজার ৬৯২টির বিপরীতে হয়েছে ২ হাজার ১৯৯টি এবং মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ৭৩০টির বিপরীতে হয়েছে ১ হাজার ৬৭টি।

গলাচিপায় জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি, রেকর্ড হয়েছে ৬৩৭টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ১১৬টির বিপরীতে হয়েছে ৩১৮টি। জন্ম ও মৃত্যু নিবন্ধনে উপজেলার গড় রেকর্ড ২১১ দশমিক ৫ শতাংশ, যা সারাদেশে সর্বোচ্চ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনার দাকোপ উপজেলা, যার রেকর্ড ১৩০ শতাংশ।

বিভাগীয় পর্যায়ে ৭৭ দশমিক ৫ শতাংশ রেকর্ড করে প্রথম হয়েছে বরিশাল বিভাগ। দ্বিতীয় অবস্থানে রয়েছে রংপুর বিভাগ, যার রেকর্ড ৬৫ দশমিক ৮ শতাংশ।

গলাচিপার ইউএনও আবুজর মো. ইজাজুল হক এ সাফল্যে জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সহযোগিতার কথা উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে।

বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক, স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) মো. আহসান হাবিব বলেন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশ সেরা পটুয়াখালী

Update Time : ১০:৪৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬