ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪, ববির ৭ বছর কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০১ Time View
১৩২

অনলাইন ডেস্ক : রাজধানীর পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে শেখ হাসিনার পরিবারের আরও তিন সদস্যকে সাজা প্রদান করা হয়েছে।

যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার অপর দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত প্রত্যেকের ওপর ১ লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা দুটি দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪, ববির ৭ বছর কারাদণ্ড

Update Time : ০৭:১৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬