ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহিপুরে লাইসেন্সবিহীন আইসপ্ল্যান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৪:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ২৯ Time View
৫১

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মহিপুরে লাইসেন্সবিহীন আইস প্ল্যান্ট পরিচালনার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেটে অবস্থিত ফাহিম মিনি আইস প্ল্যান্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো ইয়াসীন সাদেক।

অভিযানে লাইসেন্স ব্যতীত বরফকল পরিচালনার প্রমাণ পাওয়ায় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় হারুন অর রশিদ (৪৯) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ সময় আরও জানা যায়, সরকারের ঘোষিত ৫৮ দিনের সমুদ্রে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়েও ওই আইস প্ল্যান্ট চালু রাখা হয়েছিল, যা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসি সাদেক জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

মহিপুরে লাইসেন্সবিহীন আইসপ্ল্যান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Update Time : ০৪:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬