ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা সেবনে ভাইরাল ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

  • Reporter Name
  • Update Time : ১১:২১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ০ Time View

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শনিবার রাতে তাকে অব্যাহতি দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শাওন খান উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের দোলন খানের ছেলে।

জানা গেছে, শনিবার দিনব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে শাওন খানের ইয়াবা সেবনের ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে একটি কক্ষের খাটের এক কোণে বসে ইয়াবা সেবন করতে দেখা যায়। তবে ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা দেয়।

বিষয়টি উপজেলা ছাত্রদলের নেতাদের দৃষ্টিগোচর হলে শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি এবং সাংগঠনিক বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে ইয়াবা সেবনের অভিযোগ অস্বীকার করেছেন শাওন খান। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শাওন খান বলেন, গত ১৪ আগস্ট বৃহস্পতিবার সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠানের সময় মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরে আমাকে হেয়প্রতিপন্ন করতে ভিডিওটি তৈরি করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার বলেন, আমরা ভিডিওটি পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর দলে জায়গা হবে না। সাংগঠনিকভাবে অভিযুক্ত শাওনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের মিটিং থেকে সাংবাদিকসহ গ্রেপ্তার ১৫

ইয়াবা সেবনে ভাইরাল ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

Update Time : ১১:২১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬