ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল মহানগরীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে নগর ভবনে সভা

  • Reporter Name
  • Update Time : ০১:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক : শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ অপুষ্টিজনিত অন্ধত্ব রোধে সারা দেশের সাথে বরিশাল মহানগরীতেও ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ সফল করার লক্ষ্যে সিটি করপোরেশনের তরফ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনের সভাপতিত্বে এক সভায় ক্যাম্পেইনটি সফল করার লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় নগরীর ৩০টি ওয়ার্ডের ২২০টি অস্থায়ী এবং ১৪টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৮,৯৫০ শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৫০ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় এ ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন নগর প্রশাসক বিলকিস জাহান শিরিন।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা. লোকমান হাকিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক মিজ নিলুফা ইয়াসমীন, ইউনিসেফের আঞ্চলিক প্রধান মো. কাওসার হোসাইন, সিভিল সার্জন ডা. মঞ্জুর-ই-এলাহী, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. নুরুল ইসলাম ও সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইসলাম শুভ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশাল মহানগরীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে নগর ভবনে সভা

Update Time : ০১:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬