ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পরিচ্ছন্নতা কর্মীদের ৭০ লাখ টাকা ঈদ উপহার দিলেন নগর প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ১২:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ২২ Time View
৪৪

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে প্রায় ৭০ লাখ টাকা বিতরণ করলেন নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। সোমবার বিকেলে নগর মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া এ নগদ অর্থ বিতরণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত শুক্রবার রাতে দেশের ৮টি সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৫ হাজার টাকা করে ঈদ উপহারের চেক প্রদান করেন। বিগত ঈদ উল ফিতরের সময়ও প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের অর্থ বিতরণ করেছিলেন বরিশালের নগর প্রশাসক।

সোমবার বিকেলে ঈদ উপহার বিতরণকালে নগর প্রশাসক পরিচ্ছন্নতা কর্মী ও তাদের পরিবারবর্গকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি এসব পরিচ্ছন্নতা কর্মীদের কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আসন্ন ঈদ উল আজহার সময়ও নগরী পরিচ্ছন্ন রাখার বিষয়টি স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, আপনারা কাজ করেন বলেই এ নগরী পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। নগরবাসী ভালো থাকেন। আর আপনাদের কাজের মূল্যায়ন করেই খোদ প্রধানমন্ত্রী আপনাদের জন্য বিগত ঈদ উল ফিতরের মতো আসন্ন ঈদ উল আজহাতেও উপহার পাঠিয়েছেন। অতীতে কোনো সরকার প্রধান আপনাদের এভাবে মূল্যায়ন করেননি বলে উল্লেখ করে নগর প্রশাসক বলেন, আপনাদের দায়িত্ব পালনের মাধ্যমেই এ নগরী পরিচ্ছন্ন থাকে এবং থাকবে। তাই সবাই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন নগর প্রশাসক। পাশাপাশি যারা দায়িত্ব পালনে অবহেলা করবেন তাদের বিষয়ে নগর প্রশাসন কঠোর হতে বাধ্য হবে বলেও স্মরণ করিয়ে দেন তিনি।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরসহ নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

বরিশালে পরিচ্ছন্নতা কর্মীদের ৭০ লাখ টাকা ঈদ উপহার দিলেন নগর প্রশাসক

Update Time : ১২:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬