ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ৭ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১০:০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ০ Time View

নিজস্ব প্রতিবেদক : জেলার কলাপাড়া উপজেলায় আজ সাতহাজার কৃষকের মধ্যে বিনামূল্যে গাছের চারা, গ্রীষ্মকালীন সবজির বীজ, জৈব ও রাসায়নিক সার, বালাইনাশক এবং বাঁশের খুঁটি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা কৃষি বিভাগের আয়োজিত এ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দুইশ’ কৃষকের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও সবজির বীজ বিতরণ করা হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে কলাপাড়া উপজেলার ৭ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে ২০ মেট্রিক টন ধান ও সবজির বীজ, ৭ হাজার ফলজ ও বনজ গাছের চারা, ১২৪ মেট্রিক টন রাসায়নিক সার, ৪২ মেট্রিক টন জৈব সার এবং ৭ হাজার ছয়শ’টি বাঁশের খুঁটি বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের আয় বৃদ্ধিতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে মায়ের শাসনে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

পটুয়াখালীতে ৭ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

Update Time : ১০:০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬