ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দখলমুক্ত সরকারি জমিতে সবুজের ছোঁয়া; গৌরনদীতে ইকোপার্ক নির্মাণে রোপণ ২০০ শিমুল গাছ

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৬ Time View
৩৭

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গরঙ্গল বোরাদী মৌজায় উদ্ধারকৃত প্রায় ১৫ একর সরকারি জমিতে ইকোপার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রায় ২০০টি শিমুল গাছের চারা রোপণ করা হয়েছে।

জানা গেছে, নদীসংলগ্ন সরকারি এ জমিকে পরিবেশবান্ধব বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও ভূমি প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সহযোগিতায় ইকোপার্ক এলাকায় প্রবেশের জন্য সড়ক নির্মাণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, উদ্ধারকৃত সরকারি জমিকে জনকল্যাণমূলক কাজে ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রায় ২০০টি শিমুল গাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. ইব্রাহীমের সার্বিক সহযোগিতায় মাঠে প্রবেশের রাস্তার কাজও প্রায় শেষ পর্যায়ে।

তিনি আরও বলেন, ইকোপার্কটি বাস্তবায়িত হলে এটি গৌরনদী উপজেলাবাসীর দীর্ঘদিনের একটি মানসম্মত বিনোদনকেন্দ্রের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি এই সম্পদ জনগণের সম্পদ। তাই নতুন করে কোনো ভূমিদস্যু যাতে জমিটি দখল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।

তিনি জানান, বর্তমানে মাঠে সরাসরি যানবাহন নিয়ে প্রবেশ করা সম্ভব হচ্ছে, ফলে ভবিষ্যতে এলাকাটি পর্যটন ও বিনোদনের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, পরিকল্পনা অনুযায়ী ইকোপার্কটি বাস্তবায়িত হলে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, পর্যটনের বিকাশ এবং স্থানীয় মানুষের বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি উদ্ধারকৃত সরকারি জমির সুরক্ষা ও যথাযথ ব্যবহারও নিশ্চিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও

দখলমুক্ত সরকারি জমিতে সবুজের ছোঁয়া; গৌরনদীতে ইকোপার্ক নির্মাণে রোপণ ২০০ শিমুল গাছ

Update Time : ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬