ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে রাতের আঁধারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ Time View
৭৮

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় রাতের আঁধারে নিজ বাড়ির সামনে মো. ভুট্টো (৫০) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মো. ভুট্টো ওই এলাকার মো. আক্তারুজ্জামানের ছেলে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ভুট্টো নিজ বাড়ির সামনের রাস্তায় একা অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তাকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু ভুট্টোর আর্তচিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে ছুটে যান এবং পরিদর্শন করেন। এ সময় তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেন।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কারবার নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, নিহত মো. ভুট্টোর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

দ্রুত বিচার দাবি স্থানীয়দের নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা

চরফ্যাশনে রাতের আঁধারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

Update Time : ০৯:৩৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬