ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেলেন মেসি

  • Reporter Name
  • Update Time : ০৬:১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৩১ Time View
৫৮

খেলা ডেস্ক  : বিশ্বকাপের চলতি আসরে গোল্ডেন বুটের লড়াইয়ে কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে আবারও এগিয়ে গেছেন লিওনেল মেসি।

কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ে প্রথম গোলটি করেন গত আসরের সেরা ফুটবলার।

বাংলাদেশ সময় শনিবার ভোরে মায়ামি স্টেডিয়ামে ম্যাচের ২৯তম মিনিটে করা মেসির সেই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আসরে এটি তার সপ্তম গোল। ৬ গোল নিয়ে তার পরেই ফ্রান্সের তারকা এমবাপে।

সব মিলিয়ে বিশ্বকাপে মেসির রেকর্ড গোলসংখ্যা বেড়ে হলো ২০টি। বিশ্বকাপে টানা গোল করার রেকর্ডটাও বাড়িয়ে নিলেন ফুটবল জাদুকর। বৈশ্বিক আসরে এ নিয়ে টানা আট ম্যাচ গোল করলেন রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার।

দুইবার সমতায় ফিরলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি কেপ ভার্দে। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের শুরুতে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিসান্দ্রো মার্তিনেস। লড়াকু পারফরম্যান্স দিয়ে পরে আবার সমতা ফেরায় কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মেসির কর্নার কেপ ভার্দের একজনের মাথা ছুঁয়ে জালে জড়ালে স্বস্তি ফেরে আর্জেন্টিনা সমর্থক শিবিরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেলেন মেসি

Update Time : ০৬:১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬