ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্টে ছক্কার বিশ্বরেকর্ড পন্থের

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক : গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনন্য এক ইতিহাস গড়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে লঙ্কান পেসার লাহিরু কুমারাকে ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টে ১০০ ছক্কা মারলেন পন্থ। একই সঙ্গে টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ব্যাটার হিসেবে এই বিরল রেকর্ড গড়েছেন তিনি। এই তালিকায় সকলের উপরে রয়েছেন বেন স্টোকস। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মেরেছেন ১৩৮ ছক্কা।

প্রথম ইনিংসে অর্ধশতরান হাতছাড়া হলেও দ্বিতীয় ইনিংসে তা হতে দিলেন না পন্থ। গলের কঠিন পিচে ৬৯ বলে ৬৬ রানের ইনিংস খেললেন তিনি। বুঝিয়ে দিলেন, কেন টেস্টে তিনি এতটা গুরুত্বপূর্ণ। এই ইনিংসে জোড়া ছক্কা মারেন পন্থ। বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টে ১০০ ছক্কা মারলেন পন্থ। এই তালিকায় সকলের উপরে রয়েছেন বেন স্টোকস। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মেরেছেন ১৩৮ ছক্কা। দ্বিতীয় স্থানে নিউ জ়িল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। তিনি মেরেছেন ১০৭ ছক্কা। ১০০ ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। চতুর্থ ব্যাটার হিসাবে এই ক্লাবে ঢুকলেন পন্থ।

তবে একটি পরিসংখ্যানে সকলকে ছাপিয়ে গিয়েছেন পন্থ। প্রতি ৪৯.২ বলে একটি ছক্কা মেরেছেন তিনি। গিলক্রিস্ট প্রতি ৬৭.৯২ বলে একটি ছক্কা মেরেছেন। স্টোকস প্রতিটি ছক্কা মারতে নিয়েছেন ৯০.০৫ বল। ৯৩.৩৯ বলে একটি করে ছক্কা মেরেছেন ম্যাকালাম।

এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, ১০০ ছক্কা মারতে সবচেয়ে কম বল নিয়েছেন তিনি। টেস্টে ৪৯১৮ বলে ছক্কার ‘সেঞ্চুরি’ করেছেন পন্থ। গিলক্রিস্ট ৬৫৭৮ বলে ১০০ ছক্কা মেরেছেন। স্টোকস নিয়েছে ৯০৪২ বল। আর ম্যাকালাম ৯৭৫৬ বলে ১০০ ছক্কা মেরেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

টেস্টে ছক্কার বিশ্বরেকর্ড পন্থের

Update Time : ১১:৪৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬