ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠালিয়ায় ‘গ্রাম আদালত বার্ষিক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:২৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ২১ Time View
৩৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঁঠালিয়ায় স্থানীয় সরকার বিভাগের অধীনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন ৩য় পর্যায় প্রকল্পের আওতায় ১০ জুন সকাল ১১ টায় ‘গ্রাম আদালত বার্ষিক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে, স্বল্প খরচে ও দ্রুততম সময়ে আইনি সেবা পৌঁছে দেওয়ার বার্তা নিয়ে এই সচেতনতামূলক প্রচারণামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

​পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই ক্যাম্পেইনে পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাটিখালঘাটা ইউনিয়ন শাখার সভাপতি মো.খলিলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী জমাদ্দার, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মো. ছগির হোসেন, ৬ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মো. মিজান হাওলাদার,  ৩ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মো. জাকারিয়া সিকদার দুলাল।

অনুষ্ঠান সঞ্চলনা করেন গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্পের কাঁঠালিয়া উপজেলা শাখার কো অর্ডিনেটর এস এম ওমর ফারুক।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। আদালতে মামলা জট কমানোর পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ যাতে কোনো রকম হয়রানি ছাড়াই ঘরের কাছে ন্যায়বিচার পান, তা নিশ্চিত করছে এই আদালত। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ও নারীদের আইনি অধিকার সুরক্ষায় গ্রাম আদালত অনন্য ভূমিকা রাখছে।

​ক্যাম্পেইনে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিরা গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান করার এবং সাধারণ মানুষকে এই সেবা সম্পর্কে উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​দিনব্যাপী এই ক্যাম্পেইনে পাটিখালঘাটা ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম আদালতের সহকারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। ক্যাম্পেইন শেষে গ্রাম আদালতের বিভিন্ন তথ্য সংবলিত লিফলেট ও প্রচার সামগ্রী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

কাঁঠালিয়ায় ‘গ্রাম আদালত বার্ষিক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

Update Time : ০৯:২৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬