ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ডিবির বিশেষ অভিযান : ৪ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৭ Time View
১৯৮
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ছিনতাই ও চুরির ঘটনায় জড়িত একটি সক্রিয় চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাতে সাভারের খাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শরীয়তপুরের নয়ন খান (৪০), রংপুরের তোফাজ্জল হোসেন (৪২), গোপালগঞ্জের মোঃ সবুজ শেখ (২৮) এবং নড়াইলের মোঃ বদর শেখ। তারা সবাই সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ শাহাদাৎ হোসেন ও পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
পুলিশি রেকর্ড (CDMS) পর্যালোচনা করে দেখা গেছে, গ্রেফতারকৃত নয়ন খানের বিরুদ্ধে ৩টি, বদর শেখের বিরুদ্ধে ৩টি এবং তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।
এ বিষয়ে ডিবি (উত্তর) এর পক্ষ থেকে জানানো হয়, অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের পর আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

সাভারে ডিবির বিশেষ অভিযান : ৪ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

Update Time : ০৭:১৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬