ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে নদী ভাঙনের হুমকিতে জনপদ, টেকসই প্রতিরোধ ব্যবস্থার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৬ Time View
২৯
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া এলাকায় নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  শনিবার  বিকেল ৪টায় মোল্লারহাট বাজার সংলগ্ন পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা মোঃ হেলাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান মিল্টন, ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন আকন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান সিকদার, সমাজসেবক মোঃ আব্দুর রাজ্জাক আকন, মোঃ আজিজুল হাওলাদার, মোঃ মন্টু হাওলাদার, মোঃ মোজাম্মেল হোসেন হাং, খলিফা মোঃ এবাদুল্লাহ, ছাত্রদল নেতা সানি মীর এবং মাওলানা শাহাদাত হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও নদী ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা গ্রহণের দাবিতে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুগন্ধা নদীর তীব্র ভাঙনের কারণে প্রতিবছর এলাকার বিস্তীর্ণ কৃষিজমি, বসতভিটা, ঘরবাড়ি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে বহু পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।
তারা আরও বলেন, নদী ভাঙন শুধু মানুষের জীবন ও সম্পদের ক্ষতিই করছে না, বরং এলাকার ভবিষ্যৎ অস্তিত্বকেও হুমকির মুখে ফেলছে। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
বক্তারা ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে সিসি ব্লক অথবা জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে নদী ভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

বাবুগঞ্জে নদী ভাঙনের হুমকিতে জনপদ, টেকসই প্রতিরোধ ব্যবস্থার দাবিতে মানববন্ধন

Update Time : ০৮:০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬