ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল আদালতে আবারও হট্টগোল!

  • Reporter Name
  • Update Time : ০৪:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১২৫ Time View
১৭০

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। আওয়ামীপন্থী, বিএনপিপন্থী আইনজীবীদের অনেকেই মনোনয়ন পাননি বলে দাবি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) আদালত অঙ্গনে এ পরিস্থিতি সৃষ্টি হয়। আদালতের আইনজীবীদের সঙ্গে কথা বলে গেছে, আগামী ২ এপ্রিল বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরম বৃহস্পতিবার দুপুর থেকে বিতরণ শুরু হয়।

আইনজীবীদের অভিযোগ, ফরম বিতরণ করা হয়েছে নির্দিষ্ট কিছু আইনজীবীকে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়।

আওয়ামী লীগ সমর্থক আইনজীবী অ্যাডভোকেট ইকবাল আজাদ বলেন, আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম। আমিসহ আরও অন্তত ৪০ থেকে ৫০ জনকে ফরম দেয়নি।

অ্যাডভোকেট ইকবাল আজাদ বলেন, নির্দলীয় নির্বাচনকে কলুষিত করতে চাওয়ার জন্য মনোনয়ন ফরম দেওয়া হয়নি। এমনকি জামায়াত নেতা অ্যাডভোকেট মাসুদকেও ফরম দেয়নি। আমরা এজন্য আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছি।

সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু বলেন, আমি জাতীয়তাবাদী দলের অথচ আমাকেও ফরম দেয়নি। এর বিরুদ্ধে লড়াই চলবে।

আদালতে হট্টগোলের ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি কারাগারে, প্রতিবাদে আদালত বর্জন আদালতে হট্টগোলের ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি কারাগারে, প্রতিবাদে আদালত বর্জন
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আওয়ামী লীগ সমার্থক কাজী মনির বলেন, বারের নির্বাচনে তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম নিতে আসেন। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার ফরম দিতে অপারগতা প্রকাশ করেন। ওনারা একটি পাতানো নির্বাচনের প্রক্রিয়ায় আছে। এই প্রক্রিয়াকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

এই অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বরিশাল জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার এস এম সাদেকুর রহমান লিংকন বলেন, নির্বাচনে সভাপতি পদে ৮জন, সম্পাদক পদে ১২জনসহ প্রায় ৬০টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। মোট পদ ১১টি। কিছু লোক না এসেই বলছেন যে ফরম পাননি। যারা আমাদের কাছে এসেছেন, তাদের ফরম দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বরিশাল আদালতে আবারও হট্টগোল!

Update Time : ০৪:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬