ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৫ Time View
৯৭
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলায় ভোটগ্রহণ চলাকালীন প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী।
আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। মঙ্গলবার (সকাল ১১ টার দিকে) ভোট গ্রহণ চলাকালীন তিনি কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।
তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি নুরু মৃধা তার দলবল নিয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর গণসংযোগকালে প্রচারণার গাড়ির গতিরোধ করেন। ঘটনার সময় প্রায় ৩০ মিনিট ধরে সড়কে প্রচারণা বহরের তিন থেকে চারটি গাড়ি আটকে রাখা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়।
ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সদস্যরা হুমকি-ধামকির মুখে একপর্যায়ে অসহায় অবস্থায় পড়েন। এ ঘটনায় প্রচারণায় থাকা লাঙ্গল প্রতীকের কন্যা হাবিবা কিবরিয়া ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা উদ্বেগ ও আতঙ্কের মধ্যে থাকেন। এই ঘটনায় মুলাদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

বরিশালে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক

Update Time : ১২:৫৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬