ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বন্ধুকে লঞ্চে তুলে দিয়ে বাড়ি ফেরা হলো না সৌদি প্রবাসীর

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৪ Time View
১১

নিজস্ব প্রতিবেদক : বন্ধুকে লঞ্চে তুলে দিতে গিয়েছিলেন বরিশাল নদীবন্দরে। হাসিমুখে বিদায় জানিয়ে ফিরছিলেন বাড়ির পথে। কিন্তু বাড়ি ফেরা হলো না পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামের সৌদি প্রবাসী মেহেদী হাসান শুভর (২৫)। বরিশাল নগরীর বান্দরোড এলাকায় সড়ক দুর্ঘটনায়  তিনি প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন তার বন্ধু মো. আরিফ (২৫)। নিহত শুভ দুমকি উপজেলার লেবুখালী গ্রামের হেলাল প্যাদার ছেলে। আহত আরিফ একই গ্রামের গনি হাওলাদারের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে নিহতের বন্ধু রাকিব খান জানান, এক বন্ধুকে বরিশাল লঞ্চঘাটে পৌঁছে দিয়ে শুভ ও আরিফ দুটি মোটরসাইকেলযোগে ১৮ জুন দিবাগত রাত দশটার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন কেডিসি গলির মুখে পৌঁছলে শুভর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশার পেছনে স্বজোরে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি সড়ক ডিভাইডারের লোহার পাইপে আছড়ে পরে। এতে শুভ ও আরিফ গুরুত্বর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃতবলে ঘোষণা করেন। শুভর বড় ভাই আল-আমিন বলেন, কয়েক বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিল শুভ। প্রায় পাঁচ মাস আগে ছুটিতে দেশে ফিরেছে। বাবার ব্যবসা দেখাশোনা করছিল। পরিবারের কেউ কল্পনাও করেননি, দেশে ফিরে এভাবে অকালে প্রাণ হারাতে হবে তাকে। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশা চালক যানবাহনসহ পালিয়ে গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা অটোচালক বাবা

বরিশালে বন্ধুকে লঞ্চে তুলে দিয়ে বাড়ি ফেরা হলো না সৌদি প্রবাসীর

Update Time : ০১:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬