ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • Update Time : ০১:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ১০২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও সোয়া তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক হেলালুজ্জামানের নেতৃত্বে একটি টিম ১৯ আগষ্ট দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পৃথক পৃথক অভিযানে কোতোয়ালি থানাধীন জিয়ানগর মোহাম্মদ আলী সড়ক এলাকা থেকে মোঃ শামীম হাওলাদার (৪৫) ও মোঃ রাসেল হাওলাদারকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এদিন কাউনিয়া থানাধীন পলাশপুর বউবাজার রনি কমিশনারের গলি থেকে মোসা: সুমি আক্তারকে ৯৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই থানাধীন দিঘীরপাড় এলাকা থেকে মো: সাইফুল ইসলাম শান্তকে ২১ পিস ইয়াবা, ২৩০ গ্রাম গাঁজা, দুইটি ধারালো দা ও ৩ টি সুইস গিয়ার চাকুসহ আটক করা হয়।
অন্যদিকে কোতোয়ালী থানাধীন জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটের সামনে থেকে মোঃ ফয়সাল বেপারীকে ৩০ পিস ইয়াবা, গগনগলি এলাকা থেকে লাবনী আক্তারকে ৫ পিস ইয়াবা এবং দপদপিয়া সেতু সংলগ্ন এলাকা থেকে মোঃ জহিরুল ইসলামকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক সাতটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াআটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ী আটক

Update Time : ০১:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬