ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের আইডি হ্যাক, মধ্যরাতে বঙ্গভবনের কর্মকর্তা আটক

  • Reporter Name
  • Update Time : ০২:২৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০১ Time View
১৫৮

অনলাইন প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তাকে (ছরওয়ারে আলম) আমরা নিয়ে এসেছি। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে রাত ১২টার পর জামায়াত ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে সেখান থেকে মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।

গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

জামায়াত আমিরের আইডি হ্যাক, মধ্যরাতে বঙ্গভবনের কর্মকর্তা আটক

Update Time : ০২:২৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬