ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা আজ : প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

  • Reporter Name
  • Update Time : ০৬:০০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৭ Time View
১৪১

সেলিম মোল্লাঃ ​গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় জোটের এক বিশাল নির্বাচনী জনসভা।

চলো একসাথে গড়ি বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

​জনসভাকে কেন্দ্র করে এরই মধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পোস্টারে উল্লিখিত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটি আজ দুপুর ১২:০০ টায় শুরু হওয়ার কথা রয়েছে।

​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।

জনসভা সফল করতে জোটের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

​ঐতিহাসিক এই জনসভাকে ঘিরে গাজীপুর শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

গাজীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা আজ : প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

Update Time : ০৬:০০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬