ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ কেন তুমুল বিতর্কে ‘সাইয়ারা’ নায়িকা?

  • Reporter Name
  • Update Time : ১১:৩১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৯৩ Time View
২৩৩

বিনোদন ডেস্ক : হঠাৎ করেই তুমুল বিতর্কের মুখে পড়েছেন গত বছরে ‘সাইয়ারা’ দিয়ে তুমুল সাড়া পাওয়া অভিনেত্রী অনীত পাড্ডা। মূলত এক মার্কিন রাজনীতিককে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা এবং তাঁর বোনের করা এক মন্তব্যকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত।

ঘটনার শুরু হয়, যখন নেটিজেনরা লক্ষ্য করেন অনীত মার্কিন রাজনৈতিক বিশ্লেষক হাসান পিকারকে অনুসরণ করছিলেন। পরবর্তীতে তাঁর একটি পুরোনো মন্তব্য সামনে আসে, যেখানে তিনি নাকি ভারতকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ বলে উল্লেখ করেছিলেন—এমন দাবি ঘিরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরপর প্রশ্ন ওঠে—একজন জনপ্রিয় তারকার জন্য এ ধরনের ব্যক্তিকে অনুসরণ করা কতটা দায়িত্বশীল? বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনার ঝড় ওঠে।

May be an image of one or more people

যদিও পরে জানা যায়, অনীত পাড্ডা তাঁকে আনফলো করেছেন, কিন্তু ততক্ষণে বিতর্ক বেশ বড় আকার ধারণ করে।

এদিকে নতুন করে আগুনে ঘি ঢালে অনীতের বোন রীত পাড্ডা-র কিছু পুরোনো মন্তব্য। তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে মতামত দিয়েছিলেন, যা অনেকেই রাজনৈতিকভাবে সংবেদনশীল হিসেবে দেখেন।

পাশাপাশি আদিত্য ধর-এর সিনেমা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। 

ফলে অনেকেই এই মন্তব্যগুলোকে টেনে এনে অনীতের সঙ্গেও যুক্ত করছেন, যদিও অভিনেত্রী নিজে সরাসরি কোনো বিতর্কিত মন্তব্য করেননি।

বর্তমানে এই বিষয়ে অনীত বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, তাঁর বোন ইতোমধ্যে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

হঠাৎ কেন তুমুল বিতর্কে ‘সাইয়ারা’ নায়িকা?

Update Time : ১১:৩১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬