বিনোদন ডেস্ক : হঠাৎ করেই তুমুল বিতর্কের মুখে পড়েছেন গত বছরে ‘সাইয়ারা’ দিয়ে তুমুল সাড়া পাওয়া অভিনেত্রী অনীত পাড্ডা। মূলত এক মার্কিন রাজনীতিককে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা এবং তাঁর বোনের করা এক মন্তব্যকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত।

যদিও পরে জানা যায়, অনীত পাড্ডা তাঁকে আনফলো করেছেন, কিন্তু ততক্ষণে বিতর্ক বেশ বড় আকার ধারণ করে।
এদিকে নতুন করে আগুনে ঘি ঢালে অনীতের বোন রীত পাড্ডা-র কিছু পুরোনো মন্তব্য। তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে মতামত দিয়েছিলেন, যা অনেকেই রাজনৈতিকভাবে সংবেদনশীল হিসেবে দেখেন।
ফলে অনেকেই এই মন্তব্যগুলোকে টেনে এনে অনীতের সঙ্গেও যুক্ত করছেন, যদিও অভিনেত্রী নিজে সরাসরি কোনো বিতর্কিত মন্তব্য করেননি।
বর্তমানে এই বিষয়ে অনীত বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, তাঁর বোন ইতোমধ্যে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছেন।