ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট উৎসবে যোগ দিলেন এক শতকের সাক্ষী

  • Reporter Name
  • Update Time : ০২:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৫ Time View
১৪০

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছর পর আয়োজিত ভোট উৎসবে অংশ নিতে বয়সকে হার মানিয়ে কেন্দ্রে হাজির হয়েছেন শতবর্ষী রাবেয়া খাতুন।

আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।

রাবেয়া খাতুন চৌয়ারা ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার বাসিন্দা মরহুম উমর আলীর স্ত্রী। পরিবারের সদস্যদের সহায়তায় তিনি কেন্দ্রে আসেন। বয়সের ভারে ন্যুব্জ হলেও ভোটাধিকার প্রয়োগে ছিল তার দৃঢ়তা ও উচ্ছ্বাস।

ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, আমি অনেক নির্বাচন দেখছি। কিন্তু এত মানুষকে একসঙ্গে ভোট দিতে আসতে অনেকদিন পর দেখলাম। শরীর যতই দুর্বল হোক, ভোট না দিলে মনে শান্তি পাই না। দেশের ভালো হোক-এই দোয়া করি।

স্থানীয়রা বলেন, রাবেয়া খাতুনের মতো প্রবীণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, ভোটাধিকার প্রয়োগে মানুষের আগ্রহ ও প্রত্যাশা এখনও অটুট।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, শতবর্ষী এ নারীকে দেখে অন্য ভোটাররাও অনুপ্রাণিত হয়েছেন। তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণদের উপস্থিতি এবারের ভোটকে আরও তাৎপর্যময় করে তুলেছে। আমরা কেন্দ্রে কোন বয়োবৃদ্ধ ভোটার আসলে তাদের সারিতে না রেখে সরাসরি ভোটদানের সুযোগ করে দেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

ভোট উৎসবে যোগ দিলেন এক শতকের সাক্ষী

Update Time : ০২:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬