ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজিপুরে জাতীয় নির্বাচন ও গণভোট: কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে কঠোর বিধিনিষেধ

  • Reporter Name
  • Update Time : ০১:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৮ Time View
১২১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর | ১০ ফেব্রুয়ারি, ২০২৬

​আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন ও ব্যবহারের বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে গাজীপুর জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়।

​কেন্দ্রে মোবাইল ব্যবহারের অনুমতি পাচ্ছেন যারা:

​নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি কেন্দ্রে সীমিত পরিসরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন:

  • ​কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার
  • ​দায়িত্বরত পুলিশের ইনচার্জ।
  • ​‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী ২ জন আনসার সদস্য।
  • ​পেশাগত দায়িত্ব পালনের জন্য অনুমোদিত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক।
  • ​প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট এবং ভোটারগণ।

নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্রে কর্মরত সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পোলিং এজেন্টসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না।

​ভোটারদের জন্য কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি থাকলেও, ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে গোপন কক্ষে (মার্কিং প্লেস) কোনোভাবেই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।

​গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। জনস্বার্থে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতেই এই কঠোর নিয়মাবলী আরোপ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

গাজিপুরে জাতীয় নির্বাচন ও গণভোট: কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে কঠোর বিধিনিষেধ

Update Time : ০১:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬