ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯ Time View
১১২
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের বানাতি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লালুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইজাজ প্যাদার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী বানাতি বাজারে মাইকিং করে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে বাজার এলাকা মুখরিত করেন। তাদের কণ্ঠে উচ্চারিত হয়-“মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান”,“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”, “চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্যু-লালুয়াতে চলবে না, চলবে না।
অভিযান শেষে বাজারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শওকত তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম প্যাদা এবং সদস্য সচিব জনি জামাল।
বক্তারা বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা লালুয়াকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Update Time : ০২:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬