ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় গ্রাহককে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৮ Time View
১৬

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান পরিচালিত হয়েছেন। এসময় অবৈধভাবে বিদ্যুত ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের রায়ে এক গ্রাহকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযানে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আরও ২৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে পল্লী বিদ্যুত সমিতির গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. এ, হালিম খান জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের মিজান সরদারের ছেলে রবিউল সরদারের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ ব্যবহার সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়ায় (অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায়) তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নির্দেশে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. এ, হালিম খান আরও জানিয়েছেন, একইদিন গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তারা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন থেকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ২৩ জন বিদ্যুত গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পল্লী বিদ্যুত সমিতির গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. এ, হালিম খান বলেছেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্দেশনা এবং বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে গৌরনদী জোনাল অফিস কর্তৃক একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে এ অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, অভিযান শুধু বকেয়া বিল আদায় বা সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম নয়; বরং এটি ছিল বিদ্যুৎ ব্যবস্থাপনায় জবাবদিহিতা, সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিদ্যুৎ একটি জাতীয় সম্পদ। এর অপচয়, চুরি কিংবা বিল বকেয়া রাখা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি করে না, বরং দেশের সামগ্রিক উন্নয়ন ও সেবার ধারাবাহিকতাকেও ব্যাহত করে। তাই বিদ্যুৎ ব্যবহারে সকলের সচেতনতা, দায়িত্ববোধ এবং নিয়মিত বিল পরিশোধ অত্যন্ত জরুরি। ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. এ, হালিম খান সকল সৎ ও সচেতন বিদ্যুত গ্রাহকদের, যারা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে পল্লী বিদ্যুতের সেবাকে গতিশীল রাখতে সহায়তা করছেন তাদের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে বলেছেন, ভবিষ্যতেও অবৈধ সংযোগ, বিদ্যুৎ চুরি এবং দীর্ঘমেয়াদী বকেয়া বিলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আর এ অভিযানের ফলে এলাকায় বিদ্যুৎ ব্যবহারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আদায় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঝালকাঠিতে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ ২৫ জনের ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় গ্রাহককে জরিমানা

Update Time : ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬