ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রাজমাথা-তুলাতালা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর। স্থানীয় সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপাশা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. ইব্রাহিম খলিলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. জামাল হোসেন হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মো. রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি ডাক্তার মোক্তার হোসেন, সমাজসেবক মো. জাহিদ হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়োজক সূত্রে জানা যায়, স্বেচ্ছাশ্রম ও কর্মীদের নিজস্ব অর্থায়নে চাঁদপাশা ইউনিয়নের আব্দুস সালাম আজাদীর বাড়ির সামনে থেকে সোহরাব হাওলাদারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, জামাল হাওলাদারের বাড়ি থেকে বটতলা পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ এবং আবুল কালাম খানের বাড়ি থেকে বটতলার মূল সড়ক পর্যন্ত রাস্তার দুই পাশের জঙ্গল পরিষ্কার করা হয়। অনুষ্ঠানে বক্তারা জনকল্যাণমূলক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার এবং

ভাণ্ডারিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ সংগঠনের তেলিখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান

কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ের তীব্র শিক্ষক সংকট নিরসন এবং জরুরিভাবে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিশাল মানববন্ধন

আদব মানুষকে সম্মানিত করে পক্ষান্তরে আদবহীনতা মানুষের মর্যাদা নষ্ট করে : ছারছীনার পীর ছাহেব।

নিজস্ব প্রতিবেদক : আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.

উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল বিতরণ করেন প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার  উজিরপুরে দরিদ্র,অসহায়,দুঃস্থদের মাঝে চাল বিতরণ ও সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি

ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ বিক্রি ও ব্যবহারের দায়ে দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে মোট ২০

বরিশালে ব্লাস্ট রোগ ব্যবস্থাপনা ও আধুনিক ধানচাষ বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-ব্রির বরিশাল কেন্দ্রে ‘আধুনিক ধান চাষ এবং ব্লাস্ট রোগ ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণে এ রোগের

গৌরনদীতে নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে লামিয়া আক্তার (১৯) নামের এক নারী মাদককারবারিকে গাঁজাসহ হাতেনাতে আটকের পর পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের অর্থদাতা মামুনসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তদন্তে সন্দিগ্ধ আ’লীগের অর্থ দাতা হিসেবে দুইজনকে গ্রেফতার করেছে

গৌরনদীতে বন্ধুর বিয়ের জন্য দেশে এসেছিলেন, প্রাণ গেল বাসের ধাক্কায়

নিজস্ব প্রতিবেদক : সোহেল মোটরসাইকেল পার্কিং করে বরিশালের গৌরনদীর বটতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়ানো ছিলেন।   বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল