ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার গোয়ালঘরে মিললো যুবলীগ নেতার ড্রামভর্তি পেট্রোল

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৪২ Time View
৭৯

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে এই অভিযান চালানো হয়। অবৈধ মজুতদারির এই ঘটনাটি এলাকায় মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়িতে ড্রামে পেট্রোল মজুত করে চড়া দামে বিক্রি করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, গরুর গোয়ালঘরে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পেট্রোলের ড্রাম লুকিয়ে রাখা হয়েছে। বিএনপি নেতা আবু জাহানের গোয়ালঘরে এই অবৈধ কারবার চালাচ্ছিলেন তার ছেলে এরশাদুল হক, যিনি নিষিদ্ধ সংগঠন যুবলীগের রাজনীতির সাথে যুক্ত।

অবৈধ মজুতদারি ও চড়া দামে বিক্রির অপরাধে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা ও তেল জব্দ করা হয়েছে। অভিযানের সময় এরশাদুল হক উপস্থিত না থাকায় তার ভাই হারুন অর রশিদ জরিমানার টাকা পরিশোধ করেন।

ঘটনাটিকে শত্রুতামূলক দাবি করে হারুন অর রশিদ বলেন, মোটরসাইকেলের জন্য সামান্য তেল রাখা হয়েছিল। তবে নিজেদের ব্যবহারের জন্য ড্রামভর্তি পেট্রোল কেন রাখা হয়েছিল, সে প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, বসতবাড়ির গোয়ালঘরে বিপজ্জনকভাবে পেট্রোল মজুত রাখা হয়েছিল। এ কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তেলের ড্রাম জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বিএনপি নেতার গোয়ালঘরে মিললো যুবলীগ নেতার ড্রামভর্তি পেট্রোল

Update Time : ০১:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬