ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই বিপ্লব ভুলে গেলে জনগণ ছাড় দেবে না : বরিশালে জামায়াতের সেক্রেটারী

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৪৫ Time View
১৯৫

হাফেজ মোঃ জাকারিয়াঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “ভোটের ফল পাল্টে দিয়ে কেউ যদি ক্ষমতায় বসার চেষ্টা করে বা জুলাই বিপ্লবের চেতনা ভুলে যায়, তবে দেশের সচেতন জনগণই তার যোগ্য জবাব দেবে।

আজ ১৮ রমজান (রবিবার) বিকেলে বরিশাল নগরীর আসমত আলী খান ইনস্টিটিউট (এ কে স্কুল) মাঠে মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতাকে কোনোভাবেই নসাৎ হতে দেওয়া যাবে না।

তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ষড়যন্ত্র করে বা পর্দার আড়াল থেকে ভোটের রায় পরিবর্তনের দিন শেষ হয়ে গেছে। বিপ্লব পরবর্তী বাংলাদেশে জনগণের ম্যান্ডেট ছাড়া অন্য কোনো উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করলে জনগণ রাজপথে তার ফয়সালা করবে।

বরিশাল মহানগর জামায়াতের নেতৃবৃন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা রমজানের শিক্ষা নিয়ে একটি ইনসাফ কায়েমের সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

জুলাই বিপ্লব ভুলে গেলে জনগণ ছাড় দেবে না : বরিশালে জামায়াতের সেক্রেটারী

Update Time : ০১:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬